• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চাকুরী স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৪:২১
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৪:২১

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চাকুরী স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য ও প্রাপ্য বেতন বৃদ্ধি, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মরত চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খোদ নগরভবনে ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন সিটির ৩ টি অঞ্চলের প্রায় দুই শতাধিক কর্মচারী।

বিক্ষোভকারীরা দুই দলে বিভক্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলীর কাছে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি ও আবেদন জমা দেন। এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মো: আরিফুর রহমান, প্রদান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, মহাব্যবস্হাপক (পরিবহন) শিউলি হরি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা জানান, আমাদের ৬ দফা দাবির মাঝে দেশের ১২ টি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে বেতন দিতে হবে। সকল দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত কর্মচারীদেরকে মাস্টাররোল করতে হবে। চলতি মাস হইতে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। বছরে ২টি উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা দিতে হবে।যাদের চাকুরির বয়স রয়েছে তাদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। যারা দীর্ঘদিন যাবত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত অবস্থায় বয়স শেষ হয়ে গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে আত্মীয়করণ করার দাবি জানিয়েছেন।

এসব বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী জানান, কর্মচারীদের হয় দফা দাবিগুলো নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন।