• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাবেক এমপি শান্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: ওয়াহাব আকন্দ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৯:৫৫
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৯:৫৫

সাবেক এমপি শান্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: ওয়াহাব আকন্দ

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :

শিক্ষার্থী সাগর হত্যাকান্ডের ঘটনায় ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ততে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, বিগত ১৯ জুলাই ময়মনসিংহে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (১৭) কে গুলি করে হত্যা জড়িত এমপি শান্তকে (ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত) অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।

সোমবার (২৭ আগষ্ট) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর ৪ নম্বর ওয়ার্ডের জামতলা মোড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিগত আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের অবৈধ শাসনামলে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদেও দোয়া করতে দেওয়া হয়নি। অথচ এখন তারা (আওয়ামীলীগ) দোয়া করার জন্য মসজিদে চিঠি দিয়ে গোপনে মিষ্টি পাঠায়। সব আল্লাহ রাব্বুল আলমিনের খেলা।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রনেতা বলেন, কোন সুবিধাবাদিকে ছাড় দেওয়া হবে না। যারা বিগত ১৭ বছর আন্দোলনে ছিলেন না, দেশনেত্রীর মুক্তি আন্দোলনে যাদেরকে পাওয়া যায়নি। তারা এখন সামনে আসতে চেষ্টা করছে। তাদের থেকেও সবাইকে সর্তক থাকতে হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু দাউদ রায়হানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান। এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, রতন আকন্দ, মঞ্জুরুল হক মঞ্জু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমূখ।

এ সময় বিগত আন্দোলনে পঙ্গত্ববরণ করা ছাত্রদল নেতা মেহিদীকে আর্থিক সহযোগীতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।