• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ২:২১
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ২:২১

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন মামলাটি করেন। দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে মামলাটি হয়েছে।

গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। এ মামলার অভিযোগ প্রমাণিত হলে তার ৭ বছরের সাজা হতে পারে।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।