• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১৬ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ১২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ১২:৫১

১৬ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী

জনতার আওয়াজ ডেস্ক
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বন্যাকবলিত এলাকায় ১৬ হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী।

বুধবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৬টি হেলিকপ্টারের মাধ্যমে ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, মধুগ্রাম ও সেনবাগ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

আইএসপিআর আরও জানায়, হেলিকপ্টারের মাধ্যমে ৬ জন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ও ১৬ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৯২২৮ কেজি ত্রাণ, ৬৫০ লিটার বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com