• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এবার ডিএমপির ২৭ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৩৭
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৩৭

এবার ডিএমপির ২৭ কর্মকর্তাকে বদলি

জনতার আওয়াজ ডেস্ক

ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরো ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।