• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চরফ্যাশনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৮:২৩
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৮:২৩

চরফ্যাশনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

কামরুজ্জামান শাহীন,ভোলা
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ভোলার চরফ্যাশনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দক্ষিণ মাদ্রাজ বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাছুমকে সভাপতি, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনকে সিনিয়র-সহ-সভাপতি ও উত্তর আয়শাবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জহির রায়হানকে সাধারন সম্পাদক এবং ৪০ নং হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা মিয়া কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ২৮ আগস্ট সমিতির এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
আজ ৩১ আগষ্ট শনিবার নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ জহির রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, উপস্থিত সকল শিক্ষকদের সম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সহকারী শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষক- শিক্ষিকাসহ সমিতির অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয় ।