• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৮
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৮

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। পরে নিজের দেয়া আগের বক্তব্য ‘নট প্রেস’ করেন। অপরদিকে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন।