জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলায় প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ঢামেক পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছেন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
রবিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের হয়। এদিন বিকেলে এই বৈঠক শুরু হয়।
আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কথা হয়েছে। তিনি বলেছেন, কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত দেয়া যাবে না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আন্দোলনরত চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।

