• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৬
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৬

শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে। সে একউ উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে। ঝিনাইদহ র্যা ব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার দুপুরে র্যা বের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র্যা ব মহিষগাড়ি এলাকায় অস্থান নিয়ে অভিযান চালিয়। এ সময় একটি শুটারগান ও গুলিসহ মোক্তার মল্লিককে আটক করে র্যা ব। এ ব্যাপারে শৈলকুপা থানায় রোববার দুপুরে র্যা বের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।