• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

অনিচ্ছাকৃত এস আলমের গাড়ি ব্যবহারে দুঃখ প্রকাশ করলেন সালাহউদ্দিন আহমেদ

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৪
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৪

অনিচ্ছাকৃত এস আলমের গাড়ি ব্যবহারে দুঃখ প্রকাশ করলেন সালাহউদ্দিন আহমেদ

জনতার আওয়াজ ডেস্ক

অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, আমি এস আলম কোম্পানি গাড়ি ব্যবহার করেছি-এই নিয়ে গণমাধ্যম রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাবো, সেটা তো আমি ঠিক করতে পারি নাই। সংবর্ধনার আয়োজন চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে-এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করবো।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পরে জানতে পারি-এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। সে কোম্পানির বিভিন্ন জমিজমার বিষয়গুলো দেখে থাকেন।

এই জন্য তাকে গাড়িটি চলাচলের জন্য দিয়েছে।