• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৪
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৪

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলামসহ সদস্যদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ঘাগড়া ইউনিয়নের সাবেক সদস্য এমদাদুল হক, আবু তাহের, হুলু মিয়া এবং দুলাল মিয়াসহ অন্যরা।

মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ভোটবিহীন জনপ্রতিনিধি সাইদুল ইসলামকে এলাকার মানুষ কোন ভাবেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছে না। তাই তার অপসারণের দাবিতে সাধারণ মানুষ উত্তাল হয়ে উঠেছে। মানুষের তোপের মুখে চেয়ারম্যান পরিষদে না আসায় সেবা ব্যাহত হচ্ছে। তাই সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।