• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সই করতে পারেন না হাজী সেলিম

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৯
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৯

সই করতে পারেন না হাজী সেলিম

জনতার আওয়াজ ডেস্ক
কলেজছাত্র হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

হলফনামায় সই নিতে চাইলে তিনি সই করতে পারেন না বলে জানান। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ।

এর আগে রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।