• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আবারও পাঁচ দিনের রিমান্ডে ইনু

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৩
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৩

আবারও পাঁচ দিনের রিমান্ডে ইনু

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ইনুকে আদালতে তোলা হয়।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত।