• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৬
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৬

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

জনতার আওয়াজ ডেস্ক

বগুড়া জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বগুড়া জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়।