• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন কমিশনের পদত্যাগ : এনডিপির সন্তোষ প্রকাশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৩

নির্বাচন কমিশনের পদত্যাগ : এনডিপির সন্তোষ প্রকাশ

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৫ নির্বাচন কমিশনার পদত্যাগ করায় এনডিপি সন্তোষ প্রকাশ করেছেন।
আজ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, বিগত ১৭ বছর রাকিব, হুদা এবং আউয়াল কমিশন দেশের গণতন্ত্রের সারে বারোটা বাজিয়ে ফেলেছে। বিগত তিনটি সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন খুনী হাসিনার ইচ্ছার ক্রীড়ানক হিসাবে ৩ কমিশনের প্রধানরা ব্যবহৃত হয়েছে। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণ না করে শুধু মাত্র হাসিনাকে খুশী করার জন্য সবকিছু করেছেন। তারা সংবিধানকে বার বার বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করেন। এনডিপি ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বাঘ মার্কা নিয়ে চট্টগ্রাম -৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এনডিপির নিবন্ধন বাতিল করেছেন।মহামান্য হাইকোর্ট থেকে এনডিপির পক্ষে তিনটি ঐতিহাসিক রায় দিলেও শুধু মাত্র হাসিনাকে খুশি করার জন্য এনডিপির নিবন্ধন নাদিয়ে তালবাহানা করেছে। আমরা আশা করি অচিরেই এনডিপি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাঘ প্রতীক নিয়ে পাবনা-২ আসনে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ও চট্টগ্রাম-৬ আসনে তখনকার মহাসচিব সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নেতৃবৃন্দ বলেন, বিগত ৩ নির্বাচন কমিশন এর যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে।নির্বাচন কমিশনে থাকা অবস্থায় তারা যে লুটপাট করেছে সেই লুটপাটের হিসাব দিতে ব্যর্থ হলে সকলকে গ্রেফতার করতে হবে বলে নেতৃবৃন্দ মনে করেন।

নেতৃবৃন্দ আরো বলেন,যারা নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার হিসাবে শপথ নেবেন তাঁরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে।
স্বাধীন বাংলাদেশের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার জন্য সংবিধান সংস্কারসহ যেকোনো পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ভূমিকা পালন করবেন বলে নেতৃবৃন্দ মনেপ্রাণে বিশ্বাস করেন।