• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৪
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৪

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে একথা বলেন

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।

ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীরা মানবতার শত্রু বলে মন্তব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।