• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএসএফ-বিজিবি বৈঠক সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ বিজিবির

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪

9855896

বিএসএফ-বিজিবি বৈঠক সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ বিজিবির

জনতার আওয়াজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে কিশোর হত্যার ঘটনায় বিজিবির ‘কড়া প্রতিবাদের’ পর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাবান্ধা-ফুলবাড়ী চেকপোস্টে বিএসএফের সঙ্গে বৈঠকে এ প্রতিবাদ জানানো হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ওই কিশোরকে হত্যার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের উপর আর গুলি চালানো হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যা করে বিএসএফ।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) সংলগ্ন ভারতের ফুলবাড়ী এলাকায় বিজিবির রংপুর রিজিয়ন এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান ও ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুরিয়া কুমার শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টরের ডিআইজিসহ দুই বাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি। পরে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোন বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালাবে না বলে তিনি বিজিবি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

দেড় ঘণ্টার বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত উভয় দেশের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বাড়ানো, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন দুই দেশের প্রতিনিধি দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com