জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিকেও শান্তিতে থাকতে দেয়া হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির পূর্ব গঠিত সমাবেশে এসব কথা বলেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে সোহেল বলেন, আপনারা সিরিয়াল কিলার হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাকে ফেরত দিন। আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী সৈন্যদের প্রস্তুত থাকার কথা বলেছেন। তবে ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিকেও শান্তিতে থাকতে দেয়া হবে না। কীভাবে অশান্তিতে রাখা যায় আমরা ভালো করেই জানি। আমাদের ১৭ কোটি মানুষই যোদ্ধা।
‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা এই পুতুল আর বাংলাদেশে নাচবে না উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায়, এই দল আপনারা কি করে করেন?
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস প্রমুখ।

