• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

বন্যার্তদের সহযোগিতায় রাবি দিলো ৪৬ লাখ টাকা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৯

বন্যার্তদের সহযোগিতায় রাবি দিলো ৪৬ লাখ টাকা

রাবি প্রতিনিধি

ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সহযোগিতা ও পূনর্বাসনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের সমপরিমাণ অর্থ প্রায় ৪৬ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক এই অর্থের চেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীকের কাছে হস্তান্তর করেন।

এসময় রাবির ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।