আদালত প্রতিবেদক
ফ্যাসিবাদের দোসররা বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।

