• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৬
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সাথে বাংলাদেশের আমরা সেগুলো তুলে ধরেছি।”

তিনি বলেন, ‘‘আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথা বলেছি… সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটাও নিয়ে কথা বলেছি।”

‘‘তারা(ভারতীয় হাইকমিশনার) বলেছেন যে তারা এই বিষয়গুলোতে সজাগ, তারা চেষ্টা করছেন দ্রুততার সাথে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়।”

সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘‘তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে অন্তবর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন… কথা বলেছেন।’’

‘‘আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি… আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক সেটা দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি কি করে নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।”

বৈঠকে আরও উপস্থি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com