• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১২ সিটির কাউন্সিলর অপসারণ করল সরকার

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭

১২ সিটির কাউন্সিলর অপসারণ করল সরকার

জনতার আওয়াজ ডেস্ক
সারা দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছিল আগেই। এবার এসব সিটি করপোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।

এদিকে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছিল। সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।