• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ডিএমপিতে কোন আয়নাঘর থাকবে না: অতিরিক্ত কমিশনার

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:৩৪
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:৩৪

ডিএমপিতে কোন আয়নাঘর থাকবে না: অতিরিক্ত কমিশনার

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর পুলিশে কোন আয়নাঘর থাকবে না। কোন লুকোচুরি থাকবে না। সবকিছু ওপেন বা খোলা থাকবে। আগে এবং পরে ঘটে থাকা সকল অমীমাংসিত অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বচ্ছ তদন্ত করা হবে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলোতে শুধুমাত্র এজাহারভূক্ত আসামী কিংবা জড়িতদের ধরা হচ্ছে।

ডিবি প্রধান বলেন, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে না কোন ভাতের হোটেল। অভিনেতা-অভিনেত্রীদের আড্ডাস্থল থাকবে না। এখানে, সত্যিকারের ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন দূর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে।