• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ে নতুন বার্তা হাসনাতের

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৯:৫৪
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৯:৫৪

দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ে নতুন বার্তা হাসনাতের

জনতার আওয়াজ ডেস্ক
দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (০৫ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন হাসনাত।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২৪-এর গণঅভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

পাঠকদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২৪-এর গণঅভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা ব্যবসায়ী নাম নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এ দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।