• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে: কায়সার কামাল

প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৩:২৪
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৩:২৪

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে: কায়সার কামাল

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। এ কথা বলেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সুপ্রিম কোর্ট বার ভবনে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন।

কায়সার কামাল বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।

তিনি বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।