জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

