• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১১:১৩
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১১:১৩

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ সিলিং ও ফ্যান পুড়েছে গেছে। রবিবার শেষ রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, থানা যুবদলের সাবেক যুগ্ন আহŸায়ক আজিম সরকার, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রিপনসহ আরো অনেকে। প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে অভিযুক্ত আওয়ামী দুর্বৃদের চিহ্নিত করে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, ‘মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রবিবার আনুমানিক রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ কার্যালয়ের সিলিং ও সিলিং ফ্যান পুড়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে নেতাকর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তারা পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছে। প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
কাজী মনিরুজ্জামান মনির বলেন, যাদের রাজনৈতিক যোগ্যতা শূন্যের কোঠায় তারাই আমাদের বিএনপি কার্যালয়ে কাপুরুষের মতো আগুন দিয়েছে। আমি আশা করব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আমি ৭১ সালে যুদ্ধ করেছি আজকের যুদ্ধ রূপগঞ্জকে স্বাধীন করা।
জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com