• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১২:১৯
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১২:১৯

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ।

জনস্বার্থে জারি করা লিখিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।