• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

৩২ দাবিতে শ্রমিকদের অবস্থান

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:০৫
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:০৫

৩২ দাবিতে শ্রমিকদের অবস্থান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে টিফিন বিল ও নাইট বিল বৃদ্ধিসহ ৩২ দফা দাবিতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফ্যাক্টরির গেটে অবস্থান কর্মসূচি করেছেন পূর্বানী ইয়ার্ন ডাইং লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় অবস্থিত ফ্যাক্টরির গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, সকালে টিফিন বিল ও নাইট বিল বৃদ্ধিসহ ৩২ দফা দাবিতে ফ্যাক্টরির গেটে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় বন্ধ থাকে উৎপাদন কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী।