• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের কথা বলা প্রয়োজন : নুরুন্নিসা সিদ্দিকা

প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ২:৩৯
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ২:৩৯

ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের কথা বলা প্রয়োজন : নুরুন্নিসা সিদ্দিকা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন, রাসূল (সা.)-কে ব্যক্তিগত ও সামষ্টিক পর্যায়ে পরিপূর্ণ অনুসরণ করা আমাদের সবার কর্তব্য। সমঅধিকারের জন্য নয় বরং ইসলাম প্রদত্ত ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদেরকে কথা বলা প্রয়োজন। সমাজ বিনির্মাণে যুগে যুগে নারী সাহাবিরা ব্যাপক ভূমিকা রেখেছেন। মুসলিম নারীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ঘুণে ধরা এ সমাজকে মেরামত করার জন্য রাসূল (সা.)-এর আদর্শের অনুসরণের কোনো বিকল্প নেই।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এ কথা বলেন ।

তিনি আরও বলেন, যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছে তাদের এ আত্মদান যেন বৃথা না যায় এজন্য সবাইকে সতর্ক এবং সচেতন হতে হবে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা উম্মে নওরিন এবং বিশিষ্ট সমাজসেবক খোন্দকার আয়েশা সিদ্দিকা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগম ও জলি ইয়াসমিনসহ মহানগরীর কর্মপরিষদ ও শুরা সদস্যারা।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষিকা, ডাক্তার এবং অন্যান্য পেশাজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ আলোচনা সভায় অংশ নেন। সিরাত( সা.)-এর উপলক্ষে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ইসলামবিদ্বেষীরা মনে করে ইসলামি সমাজব্যবস্থা কায়েম হলে প্রগতিশীল নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে, যা একান্তই ভুল ধারণা। ইসলামের স্বর্ণযুগে নারীদের অবদানের কথা স্মরণ করে বক্তারা পাশ্চাত্য সভ্যতার নারীদের বিষয়ে যে ধারণা রয়েছে সে ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় সমঅধিকারের জন্য নয় বরং ইসলাম প্রদত্ত ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের আরও বেশি সচেতন হওয়ার কথা বলা হয়।

রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী, আবৃত্তিকার ও শিল্পীদের সুরের মূর্ছনায় অডিটোরিয়াম এ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিগত সময়ে সিরাত সা. উপলক্ষে সর্বস্তরের নারী ও শিশুদের দশটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রায় একশত একজন প্রতিযোগীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com