• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১০:২৩
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১০:২৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ

বেরোবি প্রতিনিধি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন।

গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।