• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেরাণীগঞ্জ থেকে শিশু অপহরণ শরীয়তপুরে উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৮:০৩
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৮:০৩

কেরাণীগঞ্জ থেকে শিশু অপহরণ শরীয়তপুরে উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে অপহরণ হয় আট মাস বয়সী শিশু সাইফান মজুমদার। অপহরণের পর মামলা হয়। মামলার ৮ ঘন্টা পর সাইফানকে শরীয়তপুর শহরের চরলক্ষী নারায়ন এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব-৮ ও ১০। এ ঘটনায় অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তানজিলা আক্তার পারভীন (৩৫) ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আগানগর এলাকার আশরাফুল আলমের স্ত্রী।

র‍্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকেন সাকিলা এনামের পরিবার। সাকিলার তিন ছেলে আদিফ, আহনাফ ও সাইফান মজুমদার। গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিলা আক্তার পারভীন (৩৫) নামের এক নারী সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলেন ও থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয়ের কথা বলেন। পরে সাকিলা তাঁর বাসায় থাকতে দেন পারভীনকে। পরেরদিন মেঝ ছেলে আহনাফ আইসক্রিম খেতে চাইলে পারভীন আহনাফ ও সাইফানকে দোকানে নিয়ে যায়। তখন আহনাফকে বাসায় পাঠিয়ে সাইফানকে অপহরণ করে নিয়ে যায় পারভীন। ১৩ অক্টোবর দিনগত রাতে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় পারভীন অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন শিশুর পরিবার। পরে র‍্যাব-৮ ও ১০ যৌথ অভিযানে নেমে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর সদরের চরলক্ষী নারায়ন এলাকা থেকে শিশু সাইফানকে উদ্ধার করে। তাছাড়া অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেফতার করে। পরে উদ্ধার হওয়া শিশু সাইফান মজুমদারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।