• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা তুলে নিবেন, প্রত্যাশা আলালের

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৮:২১
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৮:২১

সরকার বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা তুলে নিবেন, প্রত্যাশা আলালের

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা হয়েছে তার কোন অগ্রগতি হচ্ছে না।

তিনি বলেন, আমরা আশা করি; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এই সরকার বিএনপি’র নামে এসব মিথ্যা মামলা তুলে নিবেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জালিম খুনি হাসিনা সরকার কর্তৃক পরিকল্পিতভাবে হত্যাকান্ডের শিকার শহীদ নাসির উদ্দিন পিন্টুসহ সকল শহীদের হত্যার বিচার চাই, করতে হবে” আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে আওয়ামী লীগ নামক দলকে আল্লাহ মৃত্যুর দরজায় নিয়ে গেছে। ক্ষমতার অহংকারে যে হাসিনা ও তার দলবল দেশের মানুষের উপর নির্যাতন, অত্যাচার করছে মাত্র কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মিথ্যা মামলাগুলোর ব্যাপারে কোনও অগ্রগতি হচ্ছে না। শুধুমাত্র একটি গেজেটের মাধ্যমে ৬০ লাখ নেতা-কর্মীর সকল মামলা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। আশা করি সরকার মামলাগুলো তুলে নিবেন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।