• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নড়িয়া মাঝিরহাটে সরকারী জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা আমেরিকা প্রবাসির বিরুদ্ধে

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৩:৫১
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৩:৫১

নড়িয়া মাঝিরহাটে সরকারী জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা আমেরিকা প্রবাসির বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাটে সরকারী জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা করছে বলে অভিযোগ আমেরিকা প্রবাসির বিরুদ্ধে। আমেরকিা প্রবাসি বলছেন এ জমি তাদের পূর্ব পুরুষদের ছিল। ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তা বলছেন সরকারী জমিতে ঘর উত্তোলনের জন্য কাজ চলছিল। খবর পেয়ে তাদেরকে বাধা প্রদান করে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকাবাসির দাবী এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তানাহলে পরবর্তীতে অন্য লোকেরা যেন দখল করার সাহস না পায়।
জানাগেছে, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাটে নশাসন মৌজার ১৫০৩ নং দাগে ০৩ শতাংশ । যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে সরকারী জমি দখল করে আমেরিকা প্রবাসি মিজানুর রহমান বেপারী তার স্ত্রীকে দিয়ে জবর দখল কওে ঘর উত্তোলনের করছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে মিজান বেপারীর স্ত্রী মর্জিনা বেগম রাজমিস্ত্রি নিয়ে শুক্রবার অফিস বন্ধের দিন পাকা করে সেখানে ঘর উত্তোলনের জন্য কাজ শুরু করেন। সেখানে সরেজমিন গিয়ে দেখা যায় পশ্চিম পাশের দেয়াল কাজ অনেকটা উঠে গেছে। আমেরকিা প্রবাসি বলছেন এ জমি তাদের পূর্ব পুরুষদের ছিল এ জমি তাদের নামে পূর্বে রেকর্ড ছিল। তাই তিনি ঘর উত্তোলনের জন্য তার স্ত্রী মর্জিনা বেগমকে দায়িত্ব দিয়েছি। আশে পাশের ঘরের জায়গাও তাদের বলে দাবী করেন তিনি। স্থানীয়রা বলছেন এ জমি ওদের নামে বিআরএস রেকর্ড হয়নি। এ জমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামেরেকর্ড রয়েছে। তাছাড়া এ জমি নিয়ে আদালতে মামলা ও চলমান রয়েছে।কোন আইনের তোয়াক্কা না করে টাকার জোরে আমেরিকা প্রবাসি সরকারী জমি জবর দখল করার পায়তার করছে। এলাকাবাসির দাবী এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তানাহলে পরবর্তীতে অন্য লোকেরা যেন দখল করার সাহস না পায়।
স্থানীয় লিটন হাওলাদার বলেন, বিাদমান জমি সরকারী। এ জমিতে মিজান বেপারী কিভাবে ঘর তোলে আমরা জানি না। তহশিলদার এসে বাধা দিয়েছে। এ বিষয়ে আইনগত জরুরী ব্যবস্থা নেয়া দরকার।
নশাসন ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তা বলছেন সরকারী জমিতে ঘর উত্তোলনের জন্য কাজ চলছিল। খবর পেয়ে তাদেরকে বাধা প্রদান করে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত কাজ বন্ধ ।