• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি ফেল শিক্ষার্থীরা, লাঠিচার্জ

প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৩:৫৯
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৩:৫৯

সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি ফেল শিক্ষার্থীরা, লাঠিচার্জ

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। পরে তাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

একজন শিক্ষার্থী বলেন, তারা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। এতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

রাজধানীর শাহাবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।