• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ১২:৫৪
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ১২:৫৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮

গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় চিকিৎসকদের বরাতে এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে, যারা বোমা হামলার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪২,৮৪৭ জনে পৌঁছেছে, এবং আহতের সংখ্যা এক লাখেরও বেশি।

হামলার পর গাজার নাসের হাসপাতালে প্রচুর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, এবং অনেক পরিবারকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।