• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:০০
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:০০

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।

বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে দলে ও দলের বাইরে ব্যাপক জনপ্রিয়তা তার। এদিকে বাবা আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি।

সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।