ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন।
স্পেনের কাতালোনীয়া বিএনপির সাথে ভার্চুয়াল সভা করেছে স্পেন বিএনপি।
সোমবার রাত স্থানীয় সময় ৯টায় স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বর্সেলোনা শহর বিএনপির সভাপতি রায়হান আহমদ।কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন কাতালোনীয়া বিএনপির নতুন কমিঠি গঠনের দিক নির্দেশনা প্রদান করেন।ব্যাপক আলোচনার মধ্য দিয়ে কাতালোনীয়া বিএনপির পুর্নাঙ্গ কমিঠি গঠনের সিদ্বান্ত দেন জনাব আনোয়ার হোসেন খোকন।
এসময় কাতালোনিয়া বিএনপির বর্তমান সভাপতি শফিউল আলম শফি এবং সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন পাশা আগামী কমিঠিতে নিজেদের সভাপতি প্রার্থী হিসেবে নিজের অবস্থান ঘোষনা করেন।সাধারন সম্পাদক হিসেবে কাতালোনীয়া বিএনপির বর্তমান সাধারন সম্পাদক আজমান হোসেন এবং শিপলু নিয়াজী সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষনা করেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ইন্জিনিয়ার নুরে আলম,খালেদুর রহমান চৌধুরী ,লায়েবুর রহমান এবং আবু সায়েম নিজেদের নাম ঘোষনা করেন ,আন্তর্জাতিক সম্পাদক সকল প্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং আগামী ৭ দিনের মধ্যে সকল প্রার্থীকে তাদের সিভি প্রেরনের নির্দেশ প্রদান করেন।
এসময় স্পেন বি এন পির সভাপতি জামাল উদ্দিন মনির,সাধারন সম্পাদক রমিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।এসময় বি এন পির চেয়ার পার্সনের রোগ মুক্তি এবং সদ্য প্রয়াত স্পেন বিএনপির সাবেক সহসভাপতি মোর্শেদ আলমের রুহের মাগফেরাত কামানা করা হয়।

