• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ১০:০৫
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ১০:০৫

999969856

প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। আমরা আমাদের অধিকার আদায়ের দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটা আমাদের থাকবেই।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় সাত কলেজের বিষয়ে যে কমিটি করেছে, সে কমিটি সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। সাত কলেজ নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ করা হবে। কমিটি বাতিল এবং কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

নতুন কর্মসূচির ঘোষণায় জাকারিয়া বারি বলেন, আগামী রবিবার ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিবো।

উল্লেখ্য, সাত কলেজ শিক্ষার্থীদের ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়ার সাথে সাক্ষাৎ করেছেন আন্দোলনকারীরা। এ সভায় সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে পৃথক প্রশাসনিক ভবনে কার্যক্রম চালানোর প্রস্তাব দেন শিক্ষা উপদেষ্টা। কিন্তু সাত কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করায় এ সভা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই।

উপদেষ্টাদের সঙ্গে সভা শেষ হওয়ার একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ চলবে। আর সাত কলেজের জন্য এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com