জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর আরামবাগ বক্স কালভার্ট রোডে ৯ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক এম.এ গাফফার,যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসেন,সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো:শাহজাহান চৌধুরী সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।কর্মীসভার সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোমিন বেপারী ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বিপ্লব হোসেন মিতু।

