• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজনীতি শুধু সংগ্রামের-লড়াইয়ের না: আলাল

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৪:৪৯
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৪:৪৯

96333336

রাজনীতি শুধু সংগ্রামের-লড়াইয়ের না: আলাল

জনতার আওয়াজ ডেস্ক

রাজনীতিটাকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। রাজনীতি শুধু সংগ্রামের লড়াইয়ের না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষিত আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, যুবকের শক্তি ও বয়ষ্কের মস্তিষ্ক একসাথে করলে পৃথিবীতে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। এই কাজটি জাতির জন্য এই মুহুর্তে প্রয়োজন।

তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নূর হোসেন ছিল একটি জীবন্ত পোস্টার। নূর হোসেন কোন ব্যক্তি বা দলীয় সম্পদ নয়। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের গর্বের প্রতিক। আজকে সেখানে এসে যদি পতিত সৈরাচার তাণ্ডব সৃষ্টি করে, তা প্রতিহত করতে হবে। সেটার পরিবর্তে অন্য গঠনমূলক প্রতিশ্রুতি দেওয়া ও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে কাজটি বিএনপি অনেক যত্নের সাথে শুরু করেছে। এটা শুধু আমরা না বিভিন্ন বিশ্লেষক, রাজনীতিবিদ, গবেষক সবাই বলছে যে বিএনপির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অভাবনীয় পরিবর্তণ এসেছে।

তিনি আরো বলেন, ৭ নভেম্বর র‌্যালিতে আমরা ১৬০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিলাম। তারা সরকারি-বেসরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢুকে কেউ যেন অনিষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রেখেছে। র‍্যালি সমাপ্ত হওয়ার পরে রাস্তায় যত পানের বোতল বিস্কিটের প্যাকেট চকলেটের খোসা সব নিজেরাই পরিষ্কার করেছি।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির ৩১ দফা যে রূপরেখা কর্মসূচি আমরা দিয়েছি তার প্রাথমিক পদক্ষেপগুলো দেওয়া শুরু করেছি। মহানগর উত্তর ও দক্ষিণে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এলাকায় যত ব্যানার ফেস্টুন আছে সবগুলোকে সরিয়ে অবিলম্বে পরিষ্কার করতে হবে। রাজনীতিটাকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। রাজনীতি শুধু সংগ্রামের লড়াইয়ের না। জুলাই বিপ্লবে যারা ছাত্র আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের সম্মান জানিয়ে বলি, এ আন্দোলনে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা সকলের নামে মামলা হয়েছে। আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে অনেকের জীবন শেষ হয়ে গেছে। এক একজনের নামে দু থেকে তিনশো করে মামলা দিয়ে জীবন বিষময় করেছে কিন্তু আমরা পিছু হটিনি।

জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দোলা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমিন্দ দাস অপু, কৃষক দল নেতা এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com