• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনার জন্য ভারতের শোক হলে তাজমহল বানিয়ে দিক: রিজভী

প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৭:৪০
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৭:৪০

শেখ হাসিনার জন্য ভারতের শোক হলে তাজমহল বানিয়ে দিক: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
পলাতক শেখ হাসিনার জন্য ভারতের যদি এতোই শোক হয়; তাহলে তার জন্য তাজমহল বানিয়ে দিক বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

রবিবার (১৭ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন বলেই তিনি সব ধরনের খেলার জন্য উৎসাহ দিতেন। তার আগ্রহের কারণেই মোহাম্মদ আলীর মতো কিংবদন্তী বক্সারও বাংলাদেশে এসেছিলেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল ও মানুষের ক্ষুধা নিবারণের দল। অপরদিকে আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, দুর্বৃত্তের দল ও টাকা পাচারকারীদের দল। বাংলাদেশ ঋণ পেয়েছিল আঠারো লক্ষ ষাট হাজার কোটি টাকা আর আওয়ামী লীগ লুট করেছে সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের মেয়েকে নিয়োগ দিয়েছিলেন হিট অফিসার হিসেবে। আর মেয়ের জামাই একশো কোটি টাকা লুটপাট করে হয়েছেন সুপারহিট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দুপুরে শুধু ভাত আনার জন্যই মাসে খরচ হতো পঁচিশ লক্ষ টাকা।

শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে অধিকতর সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম-সহ লালমনিরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com