• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পূর্ণ সুবিধাসহ চাকুরীতে পূর্ণবহালের দাবি চাকুরীচ্যুত বিডিআরদের

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৫:০০
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৫:০০

পূর্ণ সুবিধাসহ চাকুরীতে পূর্ণবহালের দাবি চাকুরীচ্যুত বিডিআরদের

জনতার আওয়াজ ডেস্ক
চাকুরীচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পূর্ণবহাল করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুর, এর নিরাপরাধ চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুণর্বহালের’ দাবিতে আয়োজিত স্মারকলিপি ও প্রদান সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ২০০৯ সালে চাকুরীচ্যুত বিডিআর সদস্যগণের পক্ষে হাবিলদার (সিগন্যাল) মো. সিরাজুল ইসলাম তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো:

বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিল করা; চাকুরীচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বেতনভাতা ও পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকুরীতে পূর্ণবহাল করা; ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পূনরায় তদন্তপূর্বক দোষিদের বিচার, যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা; পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা; বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যগণ যারা বিষ্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবৎ কারা অন্তরীন আছে, তাদেরকে অনতি বিলম্বে মামলা হইতে অব্যাহতি পূর্বক মুক্তি দিতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com