• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪:০৯
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪:০৯

9639

বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

দিবসটি সবার জন্য। এ ছাড়া আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক রঙয়ের পতাকা টানানো হয়। এটা যেনো না হয় সেদিকে খেয়াল রাখা হবে৷ সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। এ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com