• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অন্যান্য নির্বাচন কমিশনার হলেন যারা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ৪:১৭
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ৪:১৭

অন্যান্য নির্বাচন কমিশনার হলেন যারা

জনতার আওয়াজ ডেস্ক
নতুন করে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়েছে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যারা হলেন নির্বাচন কমিশনার,- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।