• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৫:০০
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৫:০০

9666996 3

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন

জনতার আওয়াজ ডেস্ক

যদি কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি ব্যটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com