• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশে দূতাবাস স্থাপনে আগ্রহী পর্তুগাল

প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ৪:৫৫
আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ৪:৫৫

96854785

বাংলাদেশে দূতাবাস স্থাপনে আগ্রহী পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

পর্তুগালে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে দূতাবাস স্থাপনের আগ্রহের কথা জানান পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী প‌ওলো রেন্জেল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রধান কর্মকর্তার বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস বা কনস্যুলার সেবা চালুর বিষয়ে দেশটি অধিক গুরুত্ব সহকারে কাজ করছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প‌ওলো রেন্জেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, এ বিষয়গুলো তিনি অবগত এবং পর্তুগিজ সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কবে নাগাদ বাংলাদেশে দূতাবাসের কার্যক্রম শুরু হবে– এ বিষয়ে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, কোনো দেশে দূতাবাস বা কনস্যুলার সেবা চালু করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনেক নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। এ বিষয়গুলো সম্পন্ন করেই পর্তুগাল পরবর্তী সময়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ, পর্তুগালে অনুষ্ঠিত জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি মঙ্গলবার পর্তুগাল ছাড়াও তুরস্ক ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করবেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com