• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভালো রাজনীতিবিদ তৈরি করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৭:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৭:৩৮

ভালো রাজনীতিবিদ তৈরি করবে বিএনপি: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
শুধু ভালো ডাক্তার আর ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না, ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। সেটা করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াললি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে তার যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলা গুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাহিরের দেশের খেলোয়াড়ের উপর নির্ভরশীল কমাতে হবে আমাদের। সব কিছু হবে সরকারিভাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলতর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস, যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ।