• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৯:৪১
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৯:৪১

দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক

আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করেছেন তিনি। 

জামায়াত আমির বলেন, ‘আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। কারো কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না। দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।’

আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন।

সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।’

জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, ‘চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com