• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মদ্যপ অবস্থায় আটক নারী ড. ইউনূসের মেয়ে নন

প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৪:২৪
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৪:২৪

মদ্যপ অবস্থায় আটক নারী ড. ইউনূসের মেয়ে নন

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্সসহ ইউটিউব ও টিকটকে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে দেখা যাচ্ছে যিনি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছিলেন।

তবে প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমান স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, মনিকা নামের ভিন্ন এক নারীকে ড ইউনূসের মেয়ে দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে “Transparency Bodycam” নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ২৮ আগস্টে “Drunk Woman Crashes her Car After a Breakup in Verona, New Jersey” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়৷ উক্ত ভিডিওটির শুরু থেকে প্রথম দিককার কিছু অংশের সাথে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায়, এটি পুলিশের শরীরে পরিধানকৃত ক্যামেরায় ধারণকৃত নানা ভিডিও প্রকাশ করে থাকে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আটককৃত নারী তার নাম মনিকা ইউনূস বলে জানান। পাশাপাশি তিনি জানান তার জন্ম নিউইয়র্কে এবং তিনি একজন পুয়ের্তো রিকান। তিনি তার প্রেমিকার সাথে ব্রেকআপ করে মদ্যপান করে আসছিলেন বলেও জানান তিনি।

ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ঘটনাটি ২০২২ সালের ১৬ এপ্রিল রাত ২ টা ৩১ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনাতে ধারণকৃত এবং পরবর্তীতে ২০২২ সালের মে মাসে কোর্ট তাকে দোষী হিসেবে সাব্যস্ত করে জরিমানাসহ আরো কিছু পদক্ষেপ নিতে নির্দেশ করেছিল।
পাশাপাশি, মনিকা ইউনূসের সাথে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মুখমণ্ডলের তুলনা করলেও বৈসাদৃশ্য পাওয়া যায়। যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারী ড. মুহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস নন।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com